1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

পুঁজিবাজারে শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল অনুমোদন

  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩, ১০.৪১ পিএম
  • ৫২৮ Time View

দেশের পুঁজিবাজারে শরীয়াহভিত্তিক সিকিউরিটিজ আনা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এলক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের (এসএসি) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

রোববার (২৮ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিজ ইস্যু করতে এবং ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠন করতে কমিশন শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠন প্রয়োজন মনে করছে। এজন্য ৯ সদস্য বিশিষ্ট শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের অনুমোদন দেওয়া হয়েছে।

কমিশন সূত্র জানায়, শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাউন্সিলের জন্য নির্বাচিত ৫ জন শরিয়াহ স্কলার হলেন- অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ (প্রফেসর অব ইসলামিক স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়); মুফতি শহীদ রাহমানী (চিফ এক্সিকিউটিভ অফিসার, সেন্টার ফর ইসলামিক ইকোনমিকস বাংলাদেশ); মুফতি ইউসুফ সুলতান সিএসএএ, সিআইএফই (ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, এডিএল অ্যাডভাইজরি, মালয়েশিয়া); মুফতি ড. ওয়ালিউর রহমান খান (ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি) এবং মাওলানা শাহ ওয়ালী উল্লাহ (খতিব, সোবহানবাগ মসজিদ অ্যান্ড মাদ্রাসা কমপ্লেক্স)।

অপরদিকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ৪ জন হলেন- অধ্যাপক আবু তালেব (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এক্সপার্ট); এ কে এম নুরুল ফজল বুলবুল (লিগাল এক্সপার্ট); অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া, এফসিএমএ (অ্যাকাউন্টিং এক্সপার্ট) এবং মেজবাহ উদ্দিন আহমেদ, এফসিসিএ, সিআইপিএ, সিএসএএ (ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com