পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১ জুন, বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২০,২০২১ ও ২০২২ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কোম্পানিটি আরও জানায়, উচ্চ আদালত কোম্পানিটিকে গত ৬ বছরের (২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১ ও ২০২২) বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দিয়েছে। কিন্তু কোম্পানিটি গত ৩ বছরের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য কোনো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেনি।