1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

অগ্নিকান্ডে ব্যাংকের নিরাপত্তায় নতুন নির্দেশনা

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩, ৭.০০ পিএম
  • ২৩৩ Time View

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের ঘটনায় জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের সব ব্যাংকগুলোকে সরকারের নির্দিষ্ট আইন মানতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশে অগ্নিকান্ডের ঘটনা প্রতিরোধ এবং অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩; অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ২০২০ প্রবর্তন করা হয়েছে।

এতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের ঘটনায় জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে অগ্নিকান্ডের ঘটনা প্রতিরোধ এবং অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে উল্লিখিত আইন, বিধিমালা ও কোডের প্রযোজ্য নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালনের জন্য ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত যন্ত্রপাতি এবং মানুষের মাধ্যমে ব্যবহার করা যন্ত্রপাতিগুলো কার্যকারিতা পরীক্ষাসহ ভবন বা দালানে কর্মরত সকলের জন্য প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া নিয়মিত বিরতিতে অগ্নি নির্বাপণ সংক্রান্ত মহড়া আয়োজন করতে হবে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com