1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হাইব্রিড পদ্ধতিতে ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ আইন-শৃঙ্খলার অবনতি, বিচারে দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়- সিআইপিজি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

আর শান্তি নয়, এবার প্রতিরোধ: কাদের

  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩, ৮.৪৫ পিএম
  • ৩৮১ Time View

‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’–সম্প্রতি রাজশাহীর এক বিএনপি নেতার দেয়া এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ এর দাঁতভাঙা জবাব দেবে জানিয়ে তিনি বলেন, ‘আর শান্তি নয়, এবার প্রতিরোধ।’

রোববার (২১ মে) বিকেলে বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’–এটিকে ভয়ংকর খবর উল্লেখ করে তিনি বলেন, “একটি ভয়ংকর খবর চাপা পড়ে গেছে। কী কারণে চাপা পড়ল আমি জানি না। রাজশাহীর পুঠিয়ার এক জনসভায় বিএনপির জেলা আহ্বায়ক আবু সাইদ বক্তৃতা করে বলেছেন, এবার এক দফা–‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’।”

‘মির্জা ফখরুল আজ ২৭ দফা, ১০ দফা থেকে এক দফায় নেমে এসেছেন। এক দফাই এখন তাদের একমাত্র দফা। ফখরুল বলছেন, শেখ হাসিনার পদত্যাগ। আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। আজ তারা এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। বিএনপি এখন এক দফার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতায় বসতে চায়,’ বলেন কাদের।

এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না বলে জানিয়ে দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সকল পর্যায়ের নেতাকর্মীদের বলতে চাই, আর শান্তি নয়, এবার প্রতিরোধ। অনেক শান্তি সমাবেশ করেছি, আজ ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। এরা আজ দলে দলে লন্ডন যাচ্ছে। পরামর্শ নিয়ে আসছে, শেখ হাসিনাকে হত্যা করাই তাদের একমাত্র কাজ।’

এ সময় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপি নেতার বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি যদি এই দেশে আবারও ক্ষমতা ফিরে পায়, তাহলে লাশের পাহাড় গড়ে উঠবে। এদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধুকন্যাকে রক্ষা করতে হবে। ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com