1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মাধবপুরে অপহৃত ছাত্রী জাফলং থেকে উদ্ধার গ্রেপ্তার ১

  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩, ৬.২২ পিএম
  • ৩৪১ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অপহরণের শিকার আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সিলেটের জাফলং থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী নাজমুস সাকিবকে আটক করে।

গত শুক্রবার (১৯-মে) বিকেল ৪টার দিকে মাধবপুর থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির জাফলং থেকে অপহরণ কারীকে আটক ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেন জানা যায়, ওই স্কুল ছাত্রী ১৪ মে স্কুলে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে গ্রেপ্তার নাজমুস সাকিব ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

এ ঘটনায় ওই ছাত্রীর মা ১৬ মে মাধবপুর থানায় নাজমুস সাকিবসহ ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। এসআই হুমায়ুন কবির জানান,তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারী সাকিবের অবস্থান নিশ্চিত হয়ে তিনি জৈন্তাপুর থানা পুলিশের সহায়তায় অপহরণকারীকে আটক ও অপহরণের শিকার ছাত্রীকে উদ্ধার করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com