1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

ঘূর্ণিঝড় মোখা: ৬ বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১০.৩৪ এএম
  • ৩৬১ Time View

ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার (১৪ মে) বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ১৪ মে (রোববার) বন্ধ থাকবে। পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন ওইসব বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

এজন্য বোর্ডগুলোর আওতাধীন জেলার তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষপ্রতিষ্ঠাগুলো রোববার বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমানের ছয় বোর্ডের রোববার (১৪ মে) ও সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো- চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড। 

উল্লেখিত দুই দিন অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে। 

এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ধীরে ধীরে বাড়ছে বাতাসের গতিবেগ। উপকূলের সঙ্গে কমছে এর দূরত্ব। সবশেষ তথ্যমতে, কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও মোংলা বন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com