1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

পিএসজি ছাড়ছেন নেইমার!

  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩, ১১.৩২ পিএম
  • ২৬০ Time View

নেইমার দলে থাকলে পিএসজিতে থাকবেন না এমবাপে, গত দুই বছরে এমন গুঞ্জন উঠেছে অসংখ্যবার। তবে এসব নিয়ে কখনো খোলামেলা আলাপ কিংবা অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়নি নেইমারকে। কিন্তু এবার চটেছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার বাড়ির বাইরে ভক্তদের বিক্ষোভের পর ক্লাব ছাড়ার কথা ভাবছেন তিনি।

গত ছয় মৌসুম ধরে পিএসজিতে আছেন নেইমার। তারকা ফুটবলারকে ছেড়ে দেবে পিএসজি, এমন গুঞ্জন অনেকবার উঠলেও এমনটা করেনি পিএসজি। নেইমার নিজেও থেকে গেছেন প্যারিসের ক্লাবেই। তবে এবারের গুঞ্জনটা বেশ পাকাপোক্ত। নেইমারের ঘনিষ্ঠজন নাকি তার ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শোনা যাচ্ছিল, পরের মৌসুমটাও পিএসজিতে থাকতে চেয়েছিলেন নেইমার। তবে সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী সে সিদ্ধান্ত যে তিনি পরিবর্তন করছেন সেটা স্পষ্ট। ফরাসি পত্রিকা লা পারিসিয়ান জানিয়েছে, কয়েকদিন আগে বাড়ির সামনে পিএসজি সমর্থকদের বিক্ষোভ মোটেও ভালোভাবে নেননি ব্রাজিলিয়ান তারকা। নেইমারের ঘনিষ্টজনের থেকে পাওয়া তথ্য উল্লেখ করে পত্রিকাটি আরও জানায়, এ বিক্ষোভের কারণেই নাকি প্যারিস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার।  

নেইমার কোথায় যাবেন সেটা নিয়েও তথ্য জানিয়েছে পত্রিকাটি। তাদের প্রতিবেদন মতে, নেইমার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে যেতে চান। চেলসি, নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড নাকি তার প্রতি আগ্রহী।

পিএসজিতে আসার পর অধিকাংশ সময়ই চোটের মধ্য দিয়ে গেছেন নেইমার। চোটের কারণে ছিটকে গেছেন এবারের মৌসুম থেকেও। তবে ইনজুরিতে পড়ার আগে বেশ ভালোই ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবুও কিছুদিন আগেই গুঞ্জন ওঠে  পিএসজি তাকে ছেড়ে দিতে চাচ্ছে। সেসময় এটাও জানা যায়, পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস কাম্পোস নাকি তাকে ছাড়ার প্রক্রিয়া নিয়ে কাজ করছেন।

ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরবে গিয়ে কিছুদিন আগে ক্লাবের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন মেসি। এসময় তার বিরুদ্ধে চটেছিল ভক্তরাও। ক্লাবের হেডকোয়ার্টারের সামনে মেসিকে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছিল ভক্তরা। অদ্ভুতভাবে মেসির বন্ধু নেইমারের বিরুদ্ধেও সেদিন স্লোগান দেয় সমর্থকরা। নেইমারের বাড়ির সামনে গিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে তারা । এসময় ব্রাজিলিয়ান তারকাকে পিএসজি ছাড়তে বলেন সমর্থকেরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com