1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প

প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৮.২৩ পিএম
  • ২৮১ Time View

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং পুরোনো শো ‘তারক মেহতা কা উলটা চশমা’। এই শো-র প্রযোজক অসিত কুমার মোদী, সোহেল রামানি ও যতীন বজাজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন অভিনেত্রী জেনিফার মিস্ত্রি।

দীর্ঘ ১৫ বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে ‘তারক মেহতা’ শো। এই শো-র প্রযোজকদের বিরুদ্ধে সম্প্রতি উকিল নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী।

জেনিফার বলেন, ‘কর্মক্ষেত্রে যৌন হেনস্তার শিকার আমি, তাই কাজ করব না। এবারই প্রথম নয়, বারবারই এমন ঘটনা ঘটেছে। হেনস্তা করতে না পারলে প্রয়োজনীয় ছুটি পাইনি। অযথাই শুটিংস্পটে চেঁচামেচি করতেন তারা।’ জেনিফারের ভাষায়: ‘এনাফ ইজ এনাফ, আর এই নোংরামো নেয়া যাচ্ছে না।’

যৌন হেনস্তার আগে অভিনয়শিল্পীদের ঠিকমতো টাকা না দেয়ার অভিযোগে আইনি জটিলতায় পড়ার রেকর্ড রয়েছে এ তিন প্রযোজকের। এদিকে জেনিফারের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রযোজকরা।

এ বিষয়ে সোহেল রমানি বলেন, ‘আমরা জেনিফারের চুক্তি বাতিল করেছি। তিন মাস ধরে কাজ খুঁজে না পেয়ে মনগড়া কাহিনি ফাঁদছে। ওর অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

-হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com