1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

আজ পবিত্র শবে মেরাজ

  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৩২ পিএম
  • ৪৬৫ Time View

আজ সোমবার (২৬ রজব ১৪৪৩ হিজরি) পবিত্র শবেমেরাজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ রজনি। রাতটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যময় ও মহিমান্বিত। এ রাতে হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা মেরাজ সংঘটিত হয়।

নবুয়তের দ্বাদশ বছর রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত (আরবি ২৭ রজব) মহান আল্লাহর ইচ্ছায় নবিজি (সা.) ঊর্ধ্বাকাশে সফর করেন। আরশে আজিমে পৌঁছে মহান আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ ও কথাবার্তা হয়। এ সময় উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়াস্বরূপ ফরজ করেন মহান আল্লাহ।

মেরাজের বিস্ময়কর সফরে হজরত আদম (আ.), হজরত মুসা (আ.) ও হজরত ইবরাহিম (আ.)-সহ অন্য নবিদের সঙ্গে সালাম বিনিময় হয় মহানবির (সা.)। বাইতুল মুকাদ্দাসে সব নবি ও ফেরেশতাদের নামাজের ইমামতি করেন তিনি। এ ছাড়াও স্বচক্ষে জান্নাত-জাহান্নামের চিত্র দেখেন এবং আরশে আজিমে পৌঁছে আল্লাহর দিদার লাভ করেন।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তিনি সেই পবিত্র সত্তা, যিনি বান্দাকে তার নিদর্শনগুলো দেখানোর জন্য রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যার চতুর্পাশ বরকতময়, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।’ (বনি ইসরাইল : আয়াত ১)

হাদিসে বর্ণিত হয়েছে, মেরাজের রাতে রাসুল (সা.) মক্কায় উম্মে হানি বিনতে আবু তালিবের ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ হজরত জিবরাইল (আ.) এসে রাসুল (সা.)-কে মসজিদে হারামে নিয়ে যান। যেখানে তার বুক বিদীর্ণ করে জমজম কূপের পানি দিয়ে সিনা ধুয়ে পরিষ্কার ও শক্তিশালী করা হয়। তারপর সেখান থেকে তাকে বোরাকে করে প্রথমে বাইতুল মুকাদ্দাস ও সেখান থেকে রফরফে করে ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয়।

মেরাজের ঘটনা মুসলিম জাতির জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে। বিশেষ করে মেরাজে রাতে উম্মতে মোহাম্মদির ওপর পাঁচ ওয়াক্ত নামাজের বিধান জারি হওয়ায় এই রাত চিরস্মরণীয় হয়ে আছে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com