1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

আইসিসি আয়ের প্রায় ৪০ শতাংশ যাবে বিসিসিআইর ঘরে

  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩, ১.২৮ পিএম
  • ২৭৬ Time View

আইসিসি ২০২৪-২৭ সালের রাজস্ব বণ্টনের পরবর্তী প্রস্তাবিত মডেলটি প্রকাশ করেছে। যেখানে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটির আয়ের ৪০ শতাংশ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ইএসপিএনক্রিকইনফো তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে দেখানো হয়েছে, বিসিসিআই আগামী চার বছরে প্রতি বছর প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে, যা আইসিসির বার্ষিক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের ৩৮.৫ শতাংশ।

এই প্রস্তাবিত মডেলে পরবর্তী উপার্জনকারী বোর্ড হচ্ছে ইসিবি। আইসিসির আয়ের ৪১.৩৩ মিলিয়ন ডলার বা  ৬.৮৯ শতাংশ উপার্জন করতে পারে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিগ থ্রির তৃতীয় সদস্য। তাদের আয় আইসিসির আয়ের ৬.২৫ শতাংশ বা ৩৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে আইসিসি থেকে আগামী চার বছরে বাংলাদেশের আয় হবে ৪.৪৬ শতাংশ বা ২৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

ICC proposed financial model - 2024 to 2027

সামগ্রিক বার্ষিক পরিসংখ্যানটি আইসিসির আনুমানিক আয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আইসিসি ৩.২ বিলিয়ন মার্কিন ডলার আয় করবে শুধু তার মিডিয়া স্বত্ব বিক্রি থেকে। এরই মধ্যে আইসিসি তাদের মিডিয়া স্বত্ব ভারতীয় বাজারসহ বিশ্বব্যাপী পাঁচটি আলাদা অঞ্চলে বিক্রি করেছে৷ এই অর্থের বিশাল অংশ ভারতীয় বাজারে স্বত্ব বিক্রি থেকে এসেছে। যেখানে ডিজনি স্টার চার বছরের জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com