1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

মেসি কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেনি: জর্জ মেসি

  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৯.০৯ পিএম
  • ৩০৩ Time View

সৌদি আরবের ঘরোয়া ফুটবলে আগামী মৌসুমে লিওনেল মেসির পাড়ি দেয়া প্রসঙ্গে ফরাসি সংবাদ সংস্থা-এএফপির করা দাবিকে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকার এজেন্ট ও বাবা জর্জ মেসি।

মঙ্গলবার (৯ মে) বিকেলে মেসির দলবদল নিয়ে এএফপির দেয়া সংবাদ হইচই ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছিল, ‘মেসির চুক্তি হয়ে গেছে। তিনি সৌদি আরবে আগামী মৌসুমে খেলবেন।’

তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, পিএসজিতে সময় শেষ হওয়ার আগে কোনো ক্লাবের সঙ্গে কোনো রকম চুক্তিতে যাবে না মেসি।

জর্জ মেসি বলেন, ‘মেসিকে নিয়ে প্রতিনিয়তই গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আমরা নিশ্চিত করছি, কোনো ক্লাবের সঙ্গে মৌখিক বা লিখিত কোনো ধরনের চুক্তি হয়নি এবং মৌসুম শেষ হওয়ার আগে কোনো ধরনের চুক্তি হবেও না। পিএসজিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়া হবে না। এ মৌসুম শেষে সব কিছু যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।’

এছাড়া তথ্যের সঠিক যাচাই-বাছাই না করে সংবাদ প্রচার হওয়ার গণমাধ্যমের ওপর তিনি ক্ষোভও প্রকাশ করেছেন।

এদিকে আগামী জুনে পিএসজিতে শেষ হবে মেসির মেয়াদ। কাতার বিশ্বকাপ শেষে প্যারিসিয়ানদের সঙ্গে তার চুক্তি নবায়নের কথা থাকলেও সেটি চার মাস শেষেও আলোর মুখ দেখেনি। তাতে ধরেই নেয়া হচ্ছে, মেয়াদ শেষে আর পিএসজিতে থাকবেন না মেসি। তাকে পেতে তোড়জোড় শুরু করে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি ও সৌদি আরবের ক্লাব আল-হিলাল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com