1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

বিকাশের সঙ্গে চুক্তি করলো তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩, ১০.১৩ পিএম
  • ২৯১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিসেবা প্রদানকারী কোম্পানি বিকাশের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশীপ চুক্তি করেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম স্পন্সর হিসেবে নিজেদের নাম লেখাল বিকাশ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া এ তথ্য নিশ্চিত করেন।

কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে আর্জেন্টিনা ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন, উচ্ছ্বাস আলোড়ন তৈরি করে সর্বত্র। এমনকি গুঞ্জন উঠে, জুনে বাংলাদেশ সফরেও আসতে পারে মেসিরা। যদিও সেটি শেষ পর্যন্ত সম্ভব হয়নি মাঠ সংকটের কারণে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া বিকাশের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশীপ চুক্তির কথা নিশ্চিত করে বলেন, ‘এশিয়ান দেশ থেকে বিকাশের মতো আঞ্চলিক স্পন্সরশীপ পেয়ে আমরা আনন্দিত। এই চুক্তির মধ্য দিয়ে আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আমাদের নজর কেড়েছে।’

আর্জেন্টিনার সঙ্গে চুক্তি প্রসঙ্গে বিকাশের সিইও কামাল কাদীর বলেন, ‘আর্জেন্টিনার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশীপ চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। ফুটবল এমন একটি খেলা যা পুরো বিশ্বকে একত্রিত করে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com