1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

বাংলাদেশে না এলেও এশিয়াতে আসছে আর্জেন্টিনা

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ১০.০৮ এএম
  • ২৮৫ Time View

দীর্ঘদিন আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশে আনা সম্ভব হয়নি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। তবে লিওনেল মেসিরা আগামী মাসেই দুই ম্যাচ খেলতে এশিয়াতে আসছে বলে জানিয়েছে, আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক গাস্তন এদুল।

গত জানুয়ারিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছিলেন, ২০২৩ সালের জুনে ফিফার উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে আর্জেন্টিনাকে। তাতে স্বপ্নের সাগরে ভেসেছিল এদেশের আলবিসেলেস্তে সমর্থকরা।

৩৬ বছর পর শিরোপা স্বাদ উপহার দেয়া মেসিদের কীভাবে অভ্যর্থনা জানাবে সে পরিকল্পনায় সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিল ফুটবল ভক্তরা। কিন্তু আশায় গুঁড়ে বালি দিয়ে কিছুদিন আগে সালাহউদ্দিন জানান, ভেন্যু সমস্যার কারণে এখন আনা সম্ভব নয় বিশ্ব চ্যাম্পিয়নদের।

এদিকে বাংলাদেশে না আসলেও জুনে ফিফার উইন্ডোতে ঠিকই এশিয়ায় পা রাখবে আর্জেন্টিনা। চীন ও ইন্দোনেশিয়া সফরে এসে তারা খেলবে দুটি প্রীতি ম্যাচ। এমনটাই জানিয়েছে, আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল।

নিজের টুইটার শুক্রবার (৫ মে) তিনি লেখেন, ‘জুনে এশিয়ায় দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। চীন ও ইন্দোনেশিয়ায় সফর করবে তারা। দুই দেশের বিপক্ষেই একটি করে ম্যাচ খেলবে আর্জেন্টিনা।’

কাতার বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর এটিই হবে তাদের প্রথম বিদেশ সফর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com