বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আলমডাঙ্গার বন্ডবিলে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড: রাসেল আত্মশুদ্ধি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী ২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে হুয়াওয়ের পূর্বাভাস ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন শরীয়তপুরের রেনু বেগম ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করলো LG ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী

ভৈরবে ট্রেনের ধাক্কায় রহিমা নামে বৃদ্ধ নারীর মৃত্যু

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২১৩ Time View

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় রহিমা বেগম নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৭০ বছর।

মৃত্যু রহিমা বেগম পৌর শহরের চন্ডিবের গ্রামের কাদির মিয়ার মেয়ে। তার স্বামীর নরসিংদী বেলাবো উপজেলার ইব্রাহিমপুর। 

আজ শুক্রবার (০৫মে) বেলা তিনটার দিকে উপজেলার শুম্ভুপুর রেল গেইটে ক্রসিং এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা যায়,দুপুরের দিকে অসর্তকতায় এক বৃদ্ধ নারী শুম্ভুপুর রেল গেইটে ক্রসিং পার হওয়ার সময়ে  কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্ধুর গোধুলি ট্রেনের ধাক্কায় নিহত হয়। পরে স্থানীয়রা ভৈরব রেলওয়ে থানায় খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব উল হোসেন জানান, অসতর্কতাবশত রেল লাইন পার হওয়ার সময়ে  এগারোসিন্ধুর গোধুলি ট্রেনের ধাক্কায় রহিমা নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS