1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Title :
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড

১ ঘন্টা পর কেন্দ্রে আসায় পরীক্ষা দেয়া হলো না দুই শিক্ষার্থী

  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৫.৩১ পিএম
  • ৩১০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: রোববার থেকে শুরু হয়েছে সারাদেশে এসএসসি পরীক্ষা। সরকারি নিয়ম অনুযারী পরীক্ষার শুরু ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরীক্ষার্থীদের।

 কিন্তু কিশোরগঞ্জের ভৈরবে দুই শিক্ষার্থী পরীক্ষার শুরুর ১ ঘন্টা পর কেন্দ্রে আসায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারা ছাত্র-ছাত্রীরা হলো ভৈরব পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের তৃষা আক্তার ও হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের রোমান আহমেদ। ঘটনাটি ঘটেছে ভৈরব সরকারি কাদির বকস্ পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে।

জানা যায়, আজ রোববার থেকে শুরু হয়েছে সারাদেশের ন্যায় ভৈরবেও এসএসসি পরীক্ষা। প্রথম দিন ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। ভোক্তভোগী ছাত্র-ছাত্রীরা জানান, ফেসবুকে এক রুটিন থেকে জানতে পারি আমাদের পরীক্ষা দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে।

কিন্তু পরে খবর পেলাম পরীক্ষা সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। এ খবরে পরীক্ষা কেন্দ্রে আমরা ছুটে আসি। আমাদের আসতে ১ ঘণ্টা দেরি হওয়ায় কেন্দ্রে আর প্রবেশ করতে পারিনি। ফলে বাধ্য হয়ে পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরতে হয়েছে।

পরীক্ষা কেন্দ্র সচিব ও ভৈরব সরকারি কাদির বকস্ পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জানান, আজ পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র। পরীক্ষায় দুইজন ছাত্র-ছাত্রী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে আসেনি। ১ ঘণ্টা দেরী করে আসায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি।

পরে শিক্ষার্থী ও অভিভাবকরা ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজ্রিস্টেটের সাথে যোগাযোগ করলে তিনি সরকারি নিয়ম অনুযারী তাদের পরীক্ষা হলে বসতে পারবে না বলে জানিয়ে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজ্রিস্টেট মো. জুলহাস হোসেন সৌরভ জানান, আজ থেকে শুরু হয়েছে সারাদেশে এসএসসি পরীক্ষা। পরীক্ষার শুরুতেই ৩০ মিনিট এমসিকিউ পরীক্ষা নেয়া হয়ে গেছে। তারা ১ ঘণ্টার বেশি সময় দেরি করে কেন্দ্রে এসেছে। যার কারণে সরকারি নিয়ম অনুযায়ী তাদের আর হলে ডুকতে দেওয়া হয়নি। কিন্তু তারা পরবর্তীতে সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com