1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপহার ২০০ মসজিদে হবে ঈদের নামাজ

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩.৫৭ পিএম
  • ২৬৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারা দেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে ইতোমধ্যে ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ মসজিদগুলোতে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত আয়োজন করা হবে।

শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টি মসজিদের মধ্যে ৪ দফায় ২০০টি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com