1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

বিএন‌পি-জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় থাকাকা‌লে দে‌শে কোন উন্নয়ন ক‌রে‌নি: দস্তগীর গাজী

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩.৪৮ পিএম
  • ২৫৩ Time View

রূপগঞ্জ প্রতিনিধি: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, “আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আম‌লে দে‌শে ব্যাপক উন্নয়নমূলক কাজ হ‌য়ে‌ছে। সারাদেশের মতো রূপগঞ্জেও ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপগঞ্জের এমন কোনো এলাকা নেই, যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।”

বৃহস্প‌তিবার (২০ এ‌প্রিল) দুপু‌রে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার গু‌তিয়া‌বো এলাকায় প্রগ‌তি উচ্চ বিদ্যালয় মা‌ঠে নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দ থে‌কে অবকাঠামো উন্নয়ন বাবদ রূপগঞ্জ ইউনিয়নের ৩৬ টি মসজিদ ও মাদ্রাসায় কোটি টাকার চেক প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এসব উন্নয়নমূলক কা‌জের সা‌র্বিক ব্যবস্থাপনায় র‌য়ে‌ছেন, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী এবং নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য শিলা রানী পাল।

বিএন‌পি-জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় থাকাকা‌লে দে‌শে কোন উন্নয়ন ক‌রে‌নি উ‌ল্লেখ ক‌রে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, “বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বে অন্ধকারের দিকে যেতে চায় না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অন্ধকারে তলিয়ে যাওয়া দেশকে আলোয় উদ্ভাসিত করেছেন। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।l এই বিএনপি-জামায়াত নিজেরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে কোনো উন্নয়ন করেনি বরং দেশকে পিছিয়ে নিয়েছে। এখন আবার পিছনে নেয়ার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ পেছনে ফিরে যেতে চায় না।”

নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান বাবু চন্দন শীল এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ‌সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হা‌বিবুর রহমান হা‌রেজ, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য শিলা রানী পাল, গোলাকান্দাইল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান কামরুল হাসান তু‌হিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মে‌হের, রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সি‌নিয়র সহসভাপ‌তি মো‌মেন মিয়া,রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সহসভাপ‌তি ফারুক হো‌সেন,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী সহ অ‌নে‌কে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com