1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

আবারও কর্মী ছাঁটাই ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে!

  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১.২২ পিএম
  • ৪৭৩ Time View

ফেসবুকের মূল সংস্থা মেটা আবারও তাদের কর্মীদের একটি বড় অংশকে ছাঁটাই করতে যাচ্ছে। গতকাল বুধবার থেকেই শুরু হচ্ছে এই ছাঁটাই প্রক্রিয়া।

মেটার প্রধান নির্বাহী প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গই চেয়েছিলেন আরও ভাল এবং কর্মক্ষম কর্মীগোষ্ঠী তৈরি করতে। সেই লক্ষ্যেই নতুন করে কাজ এবং কর্মীদের সাজাতেই এই পদক্ষেপ। যার প্রভাব পড়তে চলেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের কর্মীদের উপর। কারণ এই তিন সংস্থাই এখন মেটার অধীন।

এর আগে গত নভেম্বরেই এক দফা কর্মী ছাঁটাই করেছিল মেটা। সিলিকন ভ্যালিতে সেই সময় বহু সংস্থাই মন্দাপরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছিল। মেটাও তাদের কর্মীদের ১৩ শতাংশ ছেঁটে ফেলেছিল। যার জেরে মাস ছ’য়েক আগেই ১১ হাজার কর্মীর চাকরি গিয়েছিল মেটায়। দ্বিতীয় দফায় মেটায় চাকরি যেতে চলেছে আরও অন্তত ১০ হাজার কর্মীর!
বুধবার আন্তর্জাতিক অর্থনৈতিক মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বুধবারই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করবে মেটা। সেই বিবৃতি তারা স্বচক্ষে দেখেছে বলেও দাবি করেছে পত্রিকাটি।

মেটার প্রতিষ্ঠাতা জাকারবার্গ অবশ্য গত মার্চেই খরচ কমানোর স্বার্থে আরও এক দফা কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। ব্লুমবার্গ জানিয়েছে, এপ্রিলের পর মে মাসেও আবার আরও এক দফা কর্মী ছাঁটাই হতে পারে মেটার।

মেটায় ছাঁটাইয়ের যে আনুষ্ঠানিক বিবৃতি ইতিমধ্যেই ম্যানেজারদের হাতে পৌঁছেছে, তাতে বলা হয়েছে, কর্মীদের আলাদা আলাদা কাজের দায়িত্বপ্রাপ্ত যে দল রয়েছে, সেগুলিকে নতুন করে তৈরি করা হবে। ছাঁটাইয়ের পরে বেঁচে যাওয়া কর্মীদের নতুন ম্যানেজারের অধীনে কাজ করতে হবে।

ব্লুমবার্গ সূত্রে খবর, মেটা তাদের উত্তর আমেরিকা বাসী সমস্ত কর্মীদের বুধবার বাড়ি থেকে কাজ করতে বলেছে, যাতে চাকরি যাওয়ার খবরে তারা নিজেদের সামলে নেওয়ার সুযোগ পান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com