1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

বিদেশিদের কাছে নালিশ করে লাভ নেই

  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৪.৩৭ পিএম
  • ২১৭ Time View

রাজনৈতিক দলগুলোর বিদেশিদের কাছে ধর্না দেওয়াকে দুঃখজনক হিসেবে অ্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি রাজনৈতিক দলগুলোকে বিদেশিদের কাছে না গিয়ে দেশের তৃণমূল তথা ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

রাজনৈতিক দলগুলোর বিদেশিদের কাছে ধর্না দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয়, এগুলো খুব দুঃখজনক। কারণ হলো ওনাদের (রাজনৈতিক দলগুলোকে) বরং তৃণমূলের লোকের কাছে; যারা ভোটার তাদের কাছে যাওয়া দরকার। বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। কারণ বিদেশিরা তো ভোট দেবে না। ভোট দেবে এদেশের মানুষ।

দুই প্রধান রাজনৈতিক দলের উদ্দেশে মোমেন বলেন, তাদের (বিএনপি) উচিত তৃণমূলের ভোটারদের কাছে যাওয়া। আমি সবসময় বলি, আমাদেরও তৃণমূলের ভোটারদের কাছে যেতে হবে। আমাদের প্রচেষ্টা থাকবে, জোর থাকবে যেন দেশের মানুষের মঙ্গল করতে পারি। মানুষের সঙ্গে আলাপ করে বুঝতে হবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা অসুবিধা আছে।

মোমেন বলেন, তাদের (রাজনৈতিক দলগুলো) ভোটারদের কাছে যাওয়া উচিত। ভোটাররা বলবে, কী হলে ভালো হয়। নালিশ-টালিশ করে কোনো লাভ হবে না।

রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে সাক্ষাৎ করেছেন। এর আগে, গত মাসের শেষের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যান। এছাড়া রাজনৈতিক দলগুলো ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করছে এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com