1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

অপু বিশ্বাসের হাত ধরে বিউটি সেন্টার বেলা’র যাত্রা শুরু

  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ১২.১৬ এএম
  • ৩৪৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বনানীতে যাত্রা করেছে নতুন বিউটি সেন্টার বেলা। এখানে জাপানের বিউটি পণ্য ও সৌন্দর্য বিষয়ক নানা সেবা পাবেন নারীরা।

শুক্রবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন বেলার কর্ণধার তামারা।

তিনি জানান, বনানীর ১১ নম্বর রোডের ই ব্লকে ১১৬ নম্বর ভবনের ৮ম তলায় অবস্থিত বেলা। এখানে সব বয়সের নারীরা জাপানিজ ও ইউরোপীয় ফর্মুলায় পূর্ণাঙ্গ বিউটি সল্যুশন পাবেন। তার মধ্যে আছে নানারকম জাপানিজ বিউটি পণ্য, জাপানিজ স্টাইলে স্পা, পেডিকিওর, মেনিকিওর, নেইল এক্সটেনশনসহ সৌন্দর্য বিষয়ক নানা রকম সেবা।

প্রতিষ্ঠানটির উদ্বোধন শেষে অপু বিশ্বাস বলেন, ‌‘আমি নিজে বেলার পণ্য ব্যবহার করেছি। এখানে স্বাস্থ্য ও বিজ্ঞানসম্মত সেবা দেয়া হয়। সবগুলো পণ্যই দারুণ। বেলার কর্ণধার তামারা জাপানিজ। দীর্ঘদিন ধরে তিনি বিউটি সল্যুশন নিয়ে কাজ করছেন। তার সঙ্গে যারা আছেন তারাও বেশ অভিজ্ঞ। মানসম্মত সেবার নিশ্চয়তা আছে বলেই আমি বেলার সঙ্গে জড়িত হয়েছি। আশা করছি খুব দ্রুতই সৌন্দর্যপিপাসু নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বেলা।

বেলার কর্ণধার তামারা বলেন, ‘আমরা গ্রহীতার জন্য ভালো সেবা নিশ্চিত করতে চাই। জাপান ও ইউরোপের স্টাইলে সেবা দেয়া হবে বেলাতে। এখানে স্পেশাল হিসেবে থাকছে জাপানিজ ফর্মুলায় স্পা, পেডিকিওর, মেনিকিওর। আমাদের এখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com