1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ঘটনায় ফখরুলের উদ্বেগ

  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ১২.০৪ এএম
  • ২১৯ Time View

রাজধানীর নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ ধারাবাহিকভাবে দেশের বড় বড় মার্কেট ও বিপনি বিতানগুলোতে অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ভোরে রাজধানীর নিউ মার্কেটের পাশের নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন ও ব্যথিত। পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়ানক অগ্নিকাণ্ড এবং গত বৃহস্পতিবার নবাবপুর মার্কেটে আগুন লাগার কয়েকদিনের মাথায় আজ আবারও নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় প্রমাণিত যে, আওয়ামী অবৈধ সরকার কেবল রাষ্ট্রক্ষমতা রক্ষা করতেই ব্যস্ত। অগ্নিকাণ্ডরোধসহ জনহিতকর কাজে তাদের কোনো আগ্রহ নেই।

ফখরুল অভিযোগ করেন, পবিত্র ঈদুল ফিতরের সময়ে দেশের বড় বড় মার্কেটে সংঘটিত ধারাবাহিক অগ্নিকাণ্ড বহু মানুষ হতাহত ও ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও আওয়ামী সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এসব অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠিত হলেও তা কখনো আলোর মুখ দেখে না। এ সরকারের আমলে মানুষের জানমালের কোনো মূল্য নেই। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না।

তিনি বলেন, রাজধানীসহ দেশের বড় বড় মার্কেটে আগুন লাগার ঘটনাগুলো খুবই রহস্যজনক। এরইমধ্যে ব্যবসায়ীসহ জনসাধারণের মনে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে। বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এ ধরনের মর্মস্পর্শী ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে-যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডসহ যেসব জায়গাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান মির্জা ফখরুল। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের নিকট জোর আহ্বান জানান তিনি।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন দলের মহাসচিবের পক্ষে এ বিবৃতি গণমাধ্যমে পাঠান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com