1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

অগ্রণী ব্যাংকের এমডি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৩০ পিএম

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল ইসলাম এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দেশের সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামীকাল অর্থাৎ ২৩ ফেব্রুয়ারির মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে। বিভিন্ন ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের চিঠিতে বলা হয়, ‘মোহাম্মদ শামস-উল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সুবিধা নিয়ে ঋণ প্রদানসহ নিয়োগ ও বদলি বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগ রয়েছে’।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মোহাম্মদ শামস-উল ইসলাম ও তার স্ত্রী নাসরিন হাসান চৌধুরী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে চলমান, সুপ্ত ও বন্ধ (যদি থাকে) হিসাব বিবরণী ২৩ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর নির্দেশ দেয়া হলো। চিঠিতে তাদের নাম, পিতার নাম, পরিচয়পত্র নম্বর, পদবি ও কর্মস্থল এবং স্থায়ী ও বর্তমার ঠিাকানা উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Theme Customized BY CreativeNews