1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

আড়ম্বরপূর্ণ পরিবেশে কক্সবাজার সরকারি কলেজে বাংলা নববর্ষ উদযাপিত

  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৫.৩৬ পিএম
  • ৩১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সরকারি কলেজে বাংলা নববর্ষ ১৪৩০ পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। 

শুক্রবার(১৪ এপ্রিল) ১ লা বৈশাখ সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। এর পরপর “এসো হে বৈশাখ” গান গেয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়। সকাল ১০টায় কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা করা হয়।

সকাল সাড়ে ১০ টায় কলেজের মুক্ত মঞ্চে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন অতীতের সকল দুঃখ, জরা, গ্লানি দূরীভূত হয়ে সকলের জীবনে ১৪৩০ বঙ্গাব্দ যেন অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এ প্রত্যাশা করেন। 

এসময় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কাসেম, বাংলা নববর্ষ- ১৪৩০ উদযাপন কমিটির আহ্বায়ক পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মফিদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com