সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ফিন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ সাবেক হুইপের ভাই বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দূনীর্তির অভিযোগ করেন শিক্ষক নেতৃবৃন্দরা, আদালতে মামলা চলমান রয়েছে এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের কৌশলগত অংশীদারিত্ব আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অ্যাড.বিউটি দত্ত ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

২৫ হাজার টন চিনি আমদানি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩৭১ Time View

চলমান রমজান ও ঈদকে সামনে রেখে দেশের চাহিদা মেটাতে ২৫ হাজার টন চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে পৃথক দুটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব দুটির মাধ্যমে চিনি আমদানিতে সরকারের ব্যয় হবে ১৩৭ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ১২৫ টাকা।

বুধবার (১২ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষ অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

সাঈদ মাহবুব বলেন, চিনি ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাব আজ অনুমোদন দেওয়া হয়েছে। একটি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন চিনি। যার ক্রয়মূল্য হলো ৬৮ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ১২৫ টাকা। যেখানে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৮৯.৫০ টাকা। সুপারিশকৃত দরদাতা মালয়েশিয়ান কোম্পানি চিনি বিজো মেরিন এসডিএন বিএইচডি।

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আর একটি প্রস্তাবে ১২ হাজার ৫০০ টন ক্রয় মন্ত্রীসভা অনুমোদন দেয়। মালয়শিয়ান কোম্পানি চিনি বিজো মেরিন এসডিএন বিএইচডি’র কাছ থেকে ৬৯ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৮৮.৭৪ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS