1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর

ঈদের আগেই বেতন পাচ্ছেন প্রাথমিকের নতুন ৩৭ হাজার শিক্ষক

  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১০.৪৩ এএম
  • ২৪১ Time View

চলতি বছরের ২৩ জানুয়ারি যোগদানের পর থেকে বেতন-ভাতা পাননি প্রাথমিক ও প্রাক-প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষক। আড়াই মাস পর ঈদের আগেই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

তিনি বলেন, নতুন যে ৩৭ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন, এরমধ্যে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) প্রভিশন অনুযায়ী পিডিবি-৪ এর দুইভাবে বেতন পাওয়ার কথা। ২৬ হাজারের কাছাকাছি যাদের বেতন, তারা পাবেন পিডিবি-৪ এর প্রকল্প থেকে। আর বাকিরা পাবেন রাজস্ব থেকে।

‘এভাবে নিয়োগপত্রে ডিপিই দলিল অনুসারে আমরা শর্ত আরোপ করেছিলাম। আগে শিক্ষকদের বেতন-ভাতা আইবাসের মাধ্যমে হতো না, এখন যেহেতু আইবাস প্লাস প্লাসে গিয়েছে, সে কারণে অর্থ মন্ত্রণালয় বলেছে যে যেহেতু তারা রাজস্ব খাতের নিয়োগপ্রাপ্ত শিক্ষক। আর ডিপিই-তে বলা আছে, প্রকল্প চলাকালীন প্রকল্প খাত থেকে পাবেন, তারপর রাজস্বতে যাবেন, এতে জটিলতা সৃষ্টি হয়েছিল‍,’ যোগ করেন সচিব।

তিনি আরও বলেন, ‘আইবাস প্লাস প্লাসের সঙ্গে এটি খাপ খায়নি। এ কারণে ২৬ হাজার বেতন যাদের, তাদের ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি হয়েছে। এ নিয়ে গতকাল (রোববার) আমাদের অর্থ মন্ত্রণালয় বিশেষ সভা ডেকেছিল, গতকাল বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এখন আর তারা প্রকল্প থেকে পাবেন না। সবাই রাজস্ব খাত থেকে পাবেন। আইবাস প্লাস প্লাসের সঙ্গে খাপ খাইয়ে এটি করা হয়েছে।’

এ প্রক্রিয়াটি করতে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন সময় লাগবে। অর্থাৎ ঈদের আগেই সবাই রাজস্ব খাত থেকে বেতন পাবেন বলে জানালেন ফরিদ আহাম্মদ।

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে সফটওয়্যার ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস++)। চলতি বছর দেশের ইতিহাসের সর্ববৃহৎ সার্কুলারে একবারে প্রায় সাড়ে ৩৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com