1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

৭৫ ঘণ্টা পর নিভল বঙ্গবাজারের আগুন

  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১২.০৭ পিএম
  • ৪২৯ Time View

স্টাফ রিপোটার: রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা ভয়াবহ আগুন পুরোপুরি নিভেছে ৭৫ ঘণ্টা পর।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টায় এ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার। 

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়েছিল।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আগুন লাগার পর নিরাপত্তার কথা ভেবে বঙ্গবাজার ও আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এখন সেটি পুরোপুরি চালু করা সম্ভব হবে।

এর আগে বঙ্গবাজারে আগুন লাগার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। 

পরে আগুনের ভয়াবহতা দেখে ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ ও গাজীপুর ফায়ার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটও সেখানে যোগ দেয়। সব মিলিয়ে ৪৮টি ইউনিটের সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর মধ্যে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

আগুনের এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে আগুনের সময় উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হয়েছেন। এছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com