1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

‘জনসন অ্যান্ড জনসন’ বেবি পাউডার থেকে ক্যানসার!

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৫.৪৫ পিএম
  • ৩৪৪ Time View

জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার এবং ট্যালক পণ্য ব্যবহারে ক্যান্সার সৃষ্টি হয়। বিশ্বজুড়ে এ সংক্রান্ত সব অভিযোগ নিষ্পত্তিতে ৮ দশমিক ৯ বিলিয়ন ডলার পরিশোধ করবে তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৯০ কোটি টাকা। আগামী ২৫ বছরে এ অর্থ শোধ করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, মঙ্গলবার (৪ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন। এক সিকিউরিটিজ ফাইলিংয়ে নিষ্পত্তির এ প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।

জনসনের পণ্যে ক্যান্সারের উদ্রেক ঘটে। ৬০ হাজারের বেশি মানুষ এ দাবি করেছেন। পরিপ্রেক্ষিতে কোম্পানিটির প্রস্তাবে সমর্থন দিয়েছেন তারা। দেউলিয়া আদালতে তা অনুমোদন হবে।

জনসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মামলার দেখভাল করেন ভাইস প্রেসিডেন্ট এরিক হাস। এক বিবৃতিতে তিনি বলেন, প্রস্তাবিত পুনর্গঠন পরিকল্পনার মাধ্যমে বিষয়টির সমাধান করা আরও ন্যায়সঙ্গত ও সুনিপুণ হবে। অভিযোগকারীদের সময়মতো ক্ষতিপূরণ দেয়া হবে। এরিক বলেন, আমাদের পণ্য ব্যবহারে মানুষের স্বাস্থ্যে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিদ্ধ। এখন পর্যন্ত জনসন অ্যান্ড জনসন এর ওপর আলোকপাত করে আসছে।

তবে আবারো অভিযোগ অস্বীকার করেছে মার্কিন কোম্পানিটি। তাদের দাবি, তারা বিশ্বাস করে; এ দাবিগুলো বিশেষ এবং বৈজ্ঞানিক যুক্তির অভাব রয়েছে।

ইতোমধ্যে বিশ্বব্যাপী বেবি পাউডার বিক্রি বন্ধ করেছে জনসন অ্যান্ড জনসন। এর আগে হাজার হাজার ক্রেতা দাবি করেন, ট্যালক পণ্যে ক্যান্সার সৃষ্টি হয়। ফলে মামলা করেন তারা। সেই প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিলো জনসন অ্যান্ড জনসন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com