1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

৬ষ্ঠ বাংলাদেশী ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার নিউইয়র্কে

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ২১৭ Time View

আগামী ২২-২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হতে যাচ্ছে ৬ষ্ঠ বাংলাদেশী ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার-২০২৩। ‘সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি’ প্রতিপাদ্য নিয়ে মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এরই মধ্যে মেলাটিকে তার ক্যালেন্ডারে তালিকাভুক্ত করেছে। এই আয়োজনে অংশীদারিত্বমূলক সহযোগীতা করবে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা বলেন, এই ইভেন্টটি বাংলাদেশি বাণিজ্য ও সাংস্কৃতিক শোকেসের একটি নিখুঁত সংমিশ্রণ হিসাবে ডিজাইন করা হয়েছে যার লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করার জন্য অবদান রাখা। এই ইভেন্টে বাংলাদেশি পণ্যের স্টল ছাড়াও আমেরিকায় বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে বিভিন্ন সেমিনার এবং আমেরিকার মূলধারার ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার জন্য আইটিসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে বি-টু-বি এরও ব্যবস্থা থাকবে যা আমেরিকা ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এই ট্রেড শোতে অংশ নিতে যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইতিমধ্যেই ব্যাংকিং ও ফিন্যান্স সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিকেল ও ফার্মাসিউটিক্যালস, এগ্রো অ্যান্ড এগ্রো প্রসেসড, ফুড অ্যান্ড বেভারেজ, আইটি ও আইটি পরিষেবা, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাট ও পাটের বৈচিত্র পণ্য এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন সেক্টরকে এই ট্রেড শোতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ‘বাংলাদেশী ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার-২০২২ এ বাংলাদেশের ৩০টিরও বেশি বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এই আয়োজনে ‘লিগ্যাল রেমিট্যান্স ফ্লো: কিপিং বাংলাদেশ ইকোনোমি স্ট্যাবল’ শীর্ষক সেগমেন্টে পৃষ্ঠপোষকতা করেছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা বিভিন্ন সেশনে অংশ নেন। গত বছর ইভেন্ট চলাকালীন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রসারের অপার সম্ভাবনার স্বীকৃতির জন্য এফবিসিসিআই এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অফ কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com