বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার কর্মীকে পুনর্বাসনের দাবি “বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চের”

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২২৪ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার কর্মীকে পুনর্বাসনের দাবি জানিয়েছেন  “বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চ” এর চেয়ারম্যান মোঃ মোস্তফা আল ইহযায।

আজ ৫ এপ্রিল (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মোস্তফা আল ইহযায বলেন, রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ধরা আগুনে প্রায় ৫ হাজারের অধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে প্রায় ৫০ হাজারের অধিক জনবল কাজ করতো। অগ্নিকাণ্ডে কর্মচারীগণ তাদের কর্মস্থল হারিয়েছে। এই অগ্নিকাণ্ডে বঙ্গবাজার টিনের মার্কেটে প্রায় তিন হাজার এবং আশপাশের মার্কেটের আরও প্রায় দুই হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ড বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে এবং ব্যবসায়িরা সর্বত্র হারিয়ে পথে বসে গিয়েছে।

তিনি বলেন, বঙ্গবাজারের দোকান গুলোতে প্রায় ৫০ হাজারের অধিক জনবল কাজ করতো এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা কর্মস্থান হারিয়ে বেকার হয়ে পড়েছে। অনিশ্চিত হয়ে পড়েছেন তাদের জীবনযাপন ও পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকা। এমতাবস্থায় বঙ্গবাজারে কর্মরত থাকা সকল কর্মচারি, দিনমজুর সহ কর্মসংস্থান হারানো ব্যক্তিদের তালিকা করে দ্রুত পূর্নবাসন করার দাবি জানান।

বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চ’র চেয়ারম্যান আরও বলেন, স্মরণ কালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদের কর্মচারি ও শ্রমিকদের বেতন পরিশোধ বা আর্থিক সহযোগিতা করার মত সক্ষমতা নেই। আকষ্মিক এই দুর্ঘটনায় ব্যবসায়িদের পাশাপাশি কর্মচারিদের দিকেও সহযোগিতার হাত বাড়াতে সরকার সহ হৃদয়বান বিত্তশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS