1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে স্থানীয় সাংসদের হস্তক্ষেপে হাওড়ের রাস্তা নির্মাণ, ব্যাপক খুশি কৃষকরা

  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৪.০০ পিএম
  • ৩৮৬ Time View

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জে ভৈরবে  জোয়ানশাহী, এ হাওড়ে রাস্তা না থাকায় কৃষকরা পাকা ধান কেটে ঘরে তুলতে হিমশিমে ছিল   প্রতিবছর বাড়তি খরছ গুনতে হয়েছে। 

চলতি বছরে ভৈরব কুলিয়ারচরের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের পি আইসি র প্রজেক্টের বরাদ্দের কৃত  বধুনগর ঈদগাহ হতে উড়ার খাল সুইচগেইট পযন্ত হাওড়ের যাতায়াত  রাস্তাটি করে দেওয়ায়, কৃষকদের দুর্ভোগ পোহাতে হবে না এ নিয়ে কৃষকদের মাঝে ব্যাপক খুশি এলাকাবাসী।

 কৃষক জাহাঙ্গীর মিয়া বলেন, এবছর হাওড়ের যাতায়াত ব্যবস্হা উন্নত হওয়ায় ধান কেটে মাড়াই করে সহজেই ঘরে তোলা যাবে এতে খরছ অনেকটা কমে যাবে।

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আক্তারুজ্জামান খোকা বলেন, এ হাওড়ে প্রায় চার হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়। কিন্তু হাওড়ের যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক অবস্থা ছিল। এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে ধানের বোঝা মাথায় করে নিয়ে যেতে হত বাড়ির আঙিনায়। রাস্তা হওয়ায় খরচ ও শ্রম কম হবে কৃষকদের।

শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান হারুন উর রশিদ বলেন জোয়ানশাহী হাওড়ে রাস্তাটা হওয়ায় এঅঞ্চলের মানুষ আগাম বন্যা থেকে রক্ষা পাবে, এছাড়া কৃষকরা কম খরচে তাদের ফসল তুলে বাড়িতে নিতে পারবে,মাননীয় সংসদ নাজমুল হাসান পাপন সাহেবের  কাছে দাবী  রাস্তাটি যেন সম্পন্ন করে পাকা করে দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com