1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

সরকারের আর সময় বেশি নেই: আব্বাস

  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ১২.১৩ পিএম
  • ২৫৩ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মাছ-মাংস এখন গ্রামে বিক্রি হয়। বিএনপির সময় গ্রাম হিসেবে মাংস কিনতে হয়নি দেশের জনগণকে। সরকারের আর সময় বেশি নেই। তাদের সরতে হবে।

শনিবার (০১ এপ্রিল) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সামনে বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

বর্তমানে ১টা ডিম ২০টাকা, মরিচের কেজি ৩০০ টাকা, লেবু ১০০ টাকা হালিতে কিনতে হয়। মাছ, মাংস এখন গ্রামে বিক্রি হয়। বিএনপির সময় গ্রাম হিসেবে মাংস কিনতে হয়নি অবস্থান কর্মসূচিতে বাজার পরিস্থিতি তুলে ধরেন মির্জা আব্বাস।

ক্ষমতাসীনদের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করা হচ্ছে; অনেক দেখেছি রাজনৈতিক নেতারা যখন বিপদে পড়ত, তখন তাৎক্ষণিকভাবে সাংবাদিক ভাইয়েরা তাদের নিরাপত্তা দিত। কিন্তু এখন সাংবাদিকরাই নিরাপদ নয়। সাংবাদিকরা একমাত্র নিরাপদ ছিল শহীদ জিয়ার শাষণামলেই।

তিনি আরও বলেন, পেটের ক্ষুধা, দারিদ্র্যের কথা বলেছে বিধায় তাকে (প্রথম আলোর সাংবাদিক শাসুজ্জামান শামস) গ্রেফতার করতে হবে? মামলা দিতে হবে? জনগণের কথা পত্রিকায় তুলে ধরলে মামলা দিতে হবে? সাহস অনেক বেড়ে গেছে এ সরকারের। পনের বছর ধরে আন্দোলন আর আদালতে হাজিরা দিতে দিতে নেতাকর্মীরা এখন শক্তিশালী। সরকারের সময় বেশি নেই। তাদের সরতে হবে।

আওয়ামী লীগ আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। যেদিন নিরপেক্ষ সরকারের ঘোষণা হবে, সেদিন থেকে দেশের সমস্যা সমাধান হবে। প্রস্তুতি সম্পন্ন, আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আদায় করা হবে। সামনের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত যোগ করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রমুখ।

পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আইইবি’র সামনে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে দলটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com