1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

সাংবাদিকদের ওপর হামলায় যুবদলের ৩ নেতা বহিষ্কার

  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১০.৩৬ পিএম
  • ২৭৭ Time View

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন যুবদল নেতা ইসমাইল হোসেন, মো. আসিফ ও জুয়েল খান।

শনিবার (১ এপ্রিল) যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে জাতীয়তাবাদী যুবদল পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রুপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় যুবদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী দায়িত্বরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, পল্লবী থানা যুবদলের পিয়াস, পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি রজিব হোসেন পিন্টু, রূপনগর থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আসিফ, পল্লবী থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. মাসুদ এবং পল্লবী থানা ২ নম্বর ওয়ার্ড যুবদলের মো. মনির, পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খান, পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা খলিল, পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা শাহিন গাজী, রূপনগর থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পল্লবী থানা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা মহুরি বাবু, রূপনগর থানা যুবদল নেতা হাদিউল ইসলাম রাজীব, পল্লবী থানা দুই নাম্বার ওয়ার্ড যুবদল নেতা মিলনসহ বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com