1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

গণঅভ্যুত্থানে বিদায় নেবে সরকার: ফখরুল

  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৬.০৯ পিএম
  • ২৭৩ Time View

আওয়ামী লীগ জাতিকে বোকা বানিয়ে আগাম নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পরাজিত করার কথা বলেছেন তিনি।

শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ইসির আগাম নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে ভিন্ন কৌশলে জাতিকে বোকা বানিয়ে আবারও ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। জনগণ আগাম নির্বাচনসহ সরকারের কোনো অপকৌশলের ফাঁদে পা দেবে না, কোনো প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না।’

এ সময় মিথ্যা তথ্য দিয়ে সরকার সবাইকে বোকা বানাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি আরও বলেন, সরকার জনগণকে বোকা বানানোর জন্য মিথ্যা তথ্য বিশ্বের সামনে তুলে ধরছে। এর মধ্যদিয়ে তারা বিশ্বকে দেশের উন্নয়নের জোয়ার দেখাতে চায়।

আওয়ামী লীগ ক্ষমতা দখল করে টিকে থাকতে চায়, এমনটা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার গণতন্ত্র মানে না। এই সরকার বন্দুক আর পিস্তলের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। আর দেশের আইনশৃঙ্খলা বাহিনীও তাদের সহযোগিতা করছে।’

খালেদা জিয়ার মুক্তি চেয়ে তিনি বলেন, ‘৩৫ লাখ মানুষ যাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাদের মুক্ত করতে হবে। সবাই মিলে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিএনপি পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com