1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

শহিদ এটিএম জাফর আলম স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদ পেলো ২০০ শিক্ষার্থী

  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১২.২৯ পিএম
  • ৩৮৬ Time View

উখিয়া প্রতিনিধিঃ শহিদ এটিএম জাফর আলম স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদপত্র পেলো উখিয়া উপজেলার প্রায় দুইশ জন শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার(৩০ মার্চ) সকাল ১১টায় হলদিয়া পালং রুমখাঁ ক্লাসপাড়ায় অবস্থিত শহিদ এটিএম জাফর আলম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ এটিএম জাফরের ছোটভাই সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সদ্য বিদায়ী বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা। তিনি বলেন,”শহিদ এটিএম জাফর আলম স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও দেশপ্রেমিক। তার আদর্শ লালন করে তাঁর মতো হওয়ার চেষ্টা করবে আগামীর প্রজন্ম শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মাছে সে প্রতিভা লুকিয়ে রয়েছে। তাদেরকে সেভাবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেদের প্রস্তুত করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, প্রবীণ সাংবাদিক তোফায়েল আহমেদ,উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহিদ এটিএম জাফর আলমের ছোটভাই হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম। সঞ্চালনা করেন আজিজুর রহমান। 

উল্লেখ্য, ২০১৯ সালে শহিদ এটিএম জাফর আলম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে করোনা ভাইরাসের লকডাউনের কারণে স্থগিত করা হয় সনদপত্র বিতরণ অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com