বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত ব্যাচেলর পয়েন্টের সাথে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

উধাও হওয়া চার বান্ধবী বাসায় ফিরেছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২২৬ Time View

স্টাফ রিপোটারঃ রাজধানীর মিরপুরে স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে উধাও হওয়া চার বান্ধবী নিজ থেকেই বাসায় ফিরেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা মিরপুর-১৩ নম্বরে নিজেদের বাসায় ফেরে।

এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টায় স্কুলের কথা বলে বেরিয়ে চার বান্ধবী আর বাসায় না ফেরায় এক শিক্ষার্থীর বাবা কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এর মধ্যে মিরপুর-১৩ নম্বরের আল জাহারা গার্লস একাডেমির (মাদ্রাসা) অষ্টম শ্রেণির তিন শিক্ষার্থী ও কাজী আবুল হোসেন হাইস্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ছিল। তাদের সবার বয়স ১৩-১৫ বছরের মধ্যে। 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীর বাবা জিডি করার পর আমরা কাজ শুরু করেছিলাম। প্রাথমিক আলামত হিসেবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছিল। যেখানে চারজনকে একসঙ্গে স্বাভাবিকভাবে হেঁটে যেতে দেখা গেছে। কিন্তু চারজনের কারো কাছে মোবাইল ফোন না থাকায় সহজে তাদের লোকেশন ট্র্যাক করা যাচ্ছিল না। এর মধ্যে রাত ১১টার দিকে খবর পাই ওই চার বান্ধবী বাসায় ফিরেছে।’

কেন তারা এভাবে চলে গিয়েছিল আর এ সময় কোথায়, কার কাছে ছিল–সে বিষয়ে থানায় ডেকে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ওসি।

হাফিজুর রহমান বলেন, ‘নিখোঁজ হওয়ার দু-তিন দিন আগে শিশুদের মা-বাবা তাদের বকা দিয়েছিল বলে জানতে পেরেছি। ধারণা করছি, সেই রাগ থেকে তারা এক হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। তারা খুব ভালো বান্ধবী।’

এদিকে নিখোঁজের ঘটনায় করা জিডিতে এক শিক্ষার্থীর বাবা লেখেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে ওই দিন মাদ্রাসায় যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ওই দিন আরও জানতে পারেন, তার মেয়ের তিন বান্ধবীও বের হয়ে আর বাসায় ফেরেনি। সবাই স্কুল ড্রেস পরিহিত ছিল। স্কুলব্যাগও সঙ্গে ছিল সবার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS