রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স

মিরপুরে একসঙ্গে চার শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৭৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মিরপুর ১৩ নম্বর থেকে একসঙ্গে অষ্টম শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মাদরাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি তারা। রাতে এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবকরা কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, নিখোঁজ চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তারা চারজনই বান্ধবী। তাদের মধ্যে তিনজন একটি মাদরাসার শিক্ষার্থী, আরেকজন একটি স্কুলে পড়ে।

নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজার পর জানতে পারেন তার মেয়ের তিন বান্ধবীও বাসা থেকে বের হয়ে তারাও আর বাসায় ফেরেনি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিখোঁজ চার শিক্ষার্থীর কারো কাছে মোবাইল ফোন নেই। এ জন্য সহজে তাদের ট্রেস করা যাচ্ছে না। আমরা কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS