1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

বিশ্ব বাজারে কমলো সোনার দাম

  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১১.৫৪ পিএম
  • ২৭৭ Time View

আন্তর্জাতিক বাজারে ক্রমাগত বাড়ছিলো সোনার দাম। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের ব্যাংকখাতে অস্থিরতা দেখা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়ে যায় সোনার দাম। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার (২৯ মার্চ) বিশ্ব বাজারে আবারও কিছুটা কমেছে এই সোনালী ধাতুর মূল্য।

ব্যাংকখাতের অস্থিরতা দেখা দেওয়ার পর বিনিয়োগকারীরা সোনার বাজারে বিনিয়োগ শুরু করেন। হঠাৎ করে চাহিদা বাড়ায় সোনার দামও তর তর করে বাড়তে থাকে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার স্পট গোল্ড প্রতি আউন্স ১ হাজার ৯৬১ দশমিক ৮০ ডলারে বেঁচা-কেনা হয়েছে। যা গত দিনের তুলনায় ০ দশমিক ৬ শতাংশ কম। এর আগের দিন অবশ্য দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

অপরদিকে বুধবার ফিউচার গোল্ড প্রতি আউন্স বেঁচা-কেনা হয়েছে ১ হাজার ৯৬৩ দশমিক ১০ ডলারে। যা গত দিনের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ কম।

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন রয়টার্সকে বলেছেন, ‘আমরা স্বাভাবিক রিট্রেসমেন্ট দেখেছি। সোনার দাম ১ হাজার ৯৭৫ ডলার পার হতে ব্যর্থ হওয়ার পর কমা শুরু করেছে।’

তবে কিছু বিনিয়োগকারী ‘সোনার ওপরই আস্থা রাখবেন’ বলে জানিয়েছেন এ বিশ্লেষক। কারণ তাদের শঙ্কা ব্যাংক খাতে যে অস্থিরতা দেখা গিয়েছিল, এমন কিছু আবারও নিকট ভবিষ্যতে হতে পারে।

ম্যাট সিম্পসন আরও বলেছেন, অর্থনৈতিক অস্থিতিশীলতার বিষয়টি সোনাকে শেষ পর্যন্ত সহায়তা দিয়ে যাবে। তবে আগামী কয়েক সপ্তাহে দামে আবারও অস্থিরতা দেখা দিতে পারে যদি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক ডাটা বাড়তেই থাকে।

বুধবার যে তথ্য পাওয়া গেছে, সেটি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভোক্তাদের আস্থা মার্চ মাসে অপ্রত্যাশিতভাবে বেড়েছে, যেখানে ফেব্রুয়ারিতে মার্কিন পণ্যের বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়েছিল।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com