1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫

লুনা শামসুদ্দোহার নামে অ্যাওয়ার্ড দেবে বেসিস

  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৫.৫২ পিএম
  • ৩৮৩ Time View

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রয়াত সাবেক পরিচালক এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ওমেন ইন আইটি (বিডব্লিউআইটি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সহযোগিতায় বিশেষ স্মরণসভা করেছে বেসিস।

গত বৃহস্পতিবার বেসিস মিলনায়তনে ‘লুনা শামসুদ্দোহার স্মরণসভা’ শীর্ষক সভায় বেসিসসহ সরকারি-বেসরকারি খাতের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্মরণসভায় বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, আমি লুনা শামসুদ্দোহার মতো অত্যন্ত অমায়িক, বিনম্র, এবং সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব খুবই কম দেখেছি। এ ছাড়া বেসিস নির্বাচনের অংশগ্রহণ করার অন্যতম কারণ হিসেবে তিনি শ্রদ্ধাভরে লুনা শামসুদ্দোহাকে স্মরণ করেন।

স্মরণসভায় বেসিস সভাপতি ঘোষণা করেন, লুনা শামসুদ্দোহাকে উৎসর্গ করে আগামী ৮ মার্চ এবারের আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের তাঁর নামে পুরস্কার প্রদান করা হবে। প্রতি বছরই লুনা শামসুদ্দোহার নামে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং বিআইটিএম-এ লুনা শামসুদ্দোহার নামে একটি ল্যাব চালু করা হবে বলেও তিনি জানান।

স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিডব্লিউআইটির সভাপতি ডা. লাফিফা জামাল ও বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসান।

বিজনেস অ্যাওয়ার্ডে ভূষিত হন এবং সফটওয়্যার শিল্পে তাঁর সম্পৃক্ততার জন্য অনন্যা শীর্ষ দশ পুরস্কার পান। তাঁর নেতৃত্বের ভূমিকার কারণে, তিনি সুইডেনের স্টকহোমে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (GWIIN) থেকে অনারারি লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৩ লাভ করেন। এ ছাড়া তিনি প্রযুক্তি, ই-গভর্নেন্স এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণ এবং ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন বৈশ্বিক ফোরামে সুপরিচিত।

লুনা শামসুদ্দোহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৮ সালে একজন পরামর্শক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৫ সালে এক্সিকিউটিভ সেন্টারের ব্যবস্থাপনা অংশীদার হিসেবে ব্যবসা শুরু করেন। এর আগে তিনি ব্রিটিশ কাউন্সিল ল্যাঙ্গুয়েজ রিসোর্স সেন্টারে ইংরেজি ভাষার শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজে প্রভাষক হিসেবে কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com