1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

ট্রাক থামিয়ে আটা ছিনিয়ে নিল পাকিস্তানের জনতা

  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৩.৪৭ পিএম
  • ২৫৫ Time View

অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। দেশটিতে মূদ্রাস্ফীতি বাড়ায় জনগনের নাগালের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। খাদ্য সংকটে দিশেহারা হয়ে জনগন বিনামূল্যে বিতরণের আটার ট্রাক লুট করার মতো ঘটনাও ঘটেছে দেশটিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিপুল সংখ্যক মানুষ ট্রাকটিকে ঝাঁপিয়ে পড়েছে। অনেকেই ট্রাকে উঠে আটার বস্তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় ট্রাক চালকরা জনতার হাত থেকে বাঁচতে দ্রুত পালিয়ে যায়। ভিডিওতে লুট করা ময়দা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করতেও দেখা যায়। এ ঘটনায় ৪০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশেটির পুলিশ।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের লকআপে রাখা হয়েছে কারণ তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি। তিনি বলেন, ‘বর্তমানে যাদের লকআপে রাখা হয়েছে তাদের কী করা যায় সে বিষয়ে আমরা জেলা প্রশাসনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’

তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসন মুখ খুলছে না বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যম ‘ডন নিউজ’। এ বিষয়ে মন্তব্যের জন্য চেষ্টা করেও জেলা প্রশাসককে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। অন্যদিকে, ডেরা ইসমাইল খানে দুটি বিতরণ পয়েন্টে আটার ট্রাক লুটের ঘটনা ঘটে।

বিনামূল্যে বিতরণের জন্য ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দা তহসিলের একটি কলেজে চার ট্রাকে আটা নেওয়া হয়। বিনামূল্যে আটা বিতরণের সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকে উঠে তা লুট করে নিয়ে যায়।

জানা যায়, ডেরা ইসমাইল খানে বিক্ষুব্ধ জনতা চারটির মধ্যে একটি ট্রাক লুট করে। এ সময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই ঘটনার জেরে সাময়িকভাবে আটা বিতরণ প্রক্রিয়া বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়। এছাড়াও কুলাচি তহসিলেও আটার ট্রাক লুটের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com