1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখন

  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৯.৫৩ পিএম
  • ২৬৭ Time View

দীর্ঘসময় রাজনৈতিক স্থিতিশীলতা থাকার কারণে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ায় বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে বেলজিয়ামের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইনোভেশন বিজনেস ওপরচুনিটি ফর বেলজিয়াম শীর্ষক এই সেমিনারের আয়োজন করেছে ঢাকার বেলজিয়াম দূতাবাস। এতে দেশটির কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের বিভিন্নস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে একশটি অর্থনৈতিক জোন করা হয়েছে। এরমধ্যে অনেকগুলোর কার্যক্রম শুরু হয়েছে বা বাকিগুলো চলমান। বিদেশি বিনিয়োগ, ৪র্থ শিল্পবিপ্লবকে মাথায় রেখেই এসব অর্থনৈতিক জোন করা হয়েছে। তাই আমরা আশা করছি বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করবে।

মন্ত্রী বলেন, বেলজিয়াম একটি উন্নত দেশ। ওই দেশে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট, ন্যাটোর সদরদপ্তর। তারা বাংলাদেশে হাইটেকখাতে বিনিয়োগ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছে।

তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা যেকোনো বিনিয়োগের জন্য পূর্বশর্ত, এর উৎকৃষ্ট উদাহরণ আজকের অনুষ্ঠান। তারা নিজেরাই এখানে সেমিনার করতে এসেছেন। আমরা ডেকে আনেনি। তার মানে দেশে দীর্ঘসময় রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে বিদেশি বিনিয়োগ আসে। তার সুফল বাংলাদেশের মানুষ ভোগ করছে।

অনুষ্ঠানে বেলজিয়ামের রাষ্ট্রদূত দিয়িয়ার ভ্যান্ডারস্যাল্টসহ বাংলাদেশ ও বেলজিয়ামের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com