1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

১১ কোটি টাকা ছিনতাই: মূল পরিকল্পনাকারীর দোষ স্বীকার

  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৪.২৯ পিএম
  • ২৭০ Time View

রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের মামলায় মূল পরিকল্পনাকারী আকাশ আহম্মেদ বাবুল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার (২৬ মার্চ) ১০ দিনের রিমান্ড শেষে আকাশ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর সাজু মিয়া। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতে তুরাগ থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর লিয়াকত আলী এসব তথ্য জানিয়েছেন।

আকাশ আহম্মেদ বাবুলের গত ১৫ মার্চ ৫ দিন এবং ২১ মার্চ আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে এ মামলায় কয়েকজন আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা কারাগারে আছেন।

গত ৯ মার্চ একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নেওয়া হচ্ছিল। রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সেতু সংলগ্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ ঘটনায় মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com