1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

গুজরাটে সিরিজ বোমা হামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৪১ পিএম
  • ৬৭৮ Time View

ভারতের গুজরাটে ২০০৮ সালে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত ৪৯ আসামির ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আহমেদাবাদের একটি আদালত শুক্রবার এ রায় দেয়।

ভারতের ইতিহাসে প্রথম কোনো মামলায় এত আসামির মৃত্যুদণ্ড দেয়া হলো। এ মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

বিশেষ আদালত একে ‘বিরল মামলা’ হিসেবে অভিহিত করেছে। এ ঘটনার আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

এর আগে গত সপ্তাহে ৭৭ আসামির ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। বাকি ২৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়।

২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদে ৭০ মিনিটের সিরিজ বোমা বিস্ফোরণে ৫৬ জন নিহত হন। আহত হন ২ শতাধিক মানুষ। সে সময় ২১টি বোমার বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধি, ইউএপিএ, বিস্ফোরক পদার্থ আইন এবং জনসম্পদ ক্ষতি আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয়। একজনকে অস্ত্র আইনে অভিযুক্ত করা হয়েছিল।

গত বছরের সেপ্টেম্বরেই ৭৭ আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ করেছিল আদালত। এর মধ্যে একজন ছিলেন রাজসাক্ষী।

পুলিশ দাবি করেছিল, হামলায় জড়িতরা ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) ও নিষিদ্ধঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (সিমি) সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com