1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

আ.লীগ নিজের মতো করে ভোট করতে চায়: ফখরুল

  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৪.৩৬ পিএম
  • ২৩৮ Time View

মুখে সুষ্ঠু নির্বাচনের কথা বলে সব প্রতিষ্ঠানে নিজের লোক বসিয়ে ক্ষমতাসীনরা নিজের মতো করে ভোট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৫ মার্চ) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আবারও খেলায় মেতেছে। তারা আগের মতোই ভোট করার ষড়যন্ত্র শুরু করেছে।’

আন্তর্জাতিক চাপে সরকার এবার নতুন কৌশলে নির্বাচন করতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘তত্ত্বাবধায়কের অধীন নির্বাচন না হলে কঠোর আন্দোলনে দাবি আদায় করা হবে।’ 

আলোচনায় বসতে সিইসির দেয়া চিঠিকে কমিশনের ‘অযথা চেষ্টা’ বলে অভিহিত করেন তিনি। বলেন, নির্বাচন কমিশনের চিঠি ইস্যুতে এখনই কথা বলতে চায় না বিএনপি। সোমবার (২৭ মার্চ) স্থায়ী কমিটির বৈঠকের পর আলোচনায় বসার সিদ্ধান্ত জানানো হবে। 

‘বর্তমান নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। নির্বাচনের সময় বর্তমান কমিশন প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারবে না,’ বলেন তিনি।

দলীয় সরকারের অধীন কোনো নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো দলীয় সরকারের অধীন নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে কাজ করতে ইসির প্রতিও আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com