1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

ব্রিটিশ অভিনেতার সঙ্গে প্রেম করছেন অ্যামি জ্যাকসন

  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৩২ পিএম
  • ৫৪৮ Time View

ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সাধারণত দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে, ব্রিটিশ এক অভিনেতার সঙ্গে প্রেম করছেন অ্যামি জ্যাকসন। গলফ নিউজের খবরে বলা হয়েছে, ব্রিটিশ অভিনেতা অ্যাড ওয়েস্টউইক এর সঙ্গে গত দুই মাস ধরে প্রেম করছেন অ্যামি জ্যাকসন। সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ জুটির প্রথম পরিচয়। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা। একটি সূত্র ব্রিটিশ এক সংবাদমাধ্যমে বলেনÑ‘এড ও অ্যামিকে দারুণ মানিয়েছে। তারা কাজ ও ব্যক্তিগত জীবন খুব উপভোগ করছেন।’ এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। অন্যদিকে অ্যাড ওয়েস্টউইক আফ্রিকান এক মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন। অ্যামি জ্যাকসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টু পয়েন্ট জিরো বা রোবট-টু। এতে আরো অভিনয় করেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। শংকর পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায়। অ্যামি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com