1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

কোন দেশে কত ঘণ্টা রোজা?

  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১০.১৬ পিএম
  • ৩০১ Time View

সৌদি আরবে মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে। একই সঙ্গে বা একদিন পর থেকে রোজা শুরু হবে বিশ্বের অন্যান্য দেশগুলোতে।

কোন দেশে কত ঘণ্টা রোজা

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন দেশে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য দেখা যায়। তাই রোজা রাখার সময়ও কমবেশি হয়। এ বছর রমজানে বাংলাদেশি মুসলিমদের জন্য রোজার সময় হবে প্রায় ১৪ ঘণ্টা। তবে বিশ্বের কোথাও কোথাও রোজা হবে ১২ ঘণ্টা থেকে ১৮ ঘণ্টা।

২০২৩ সালে সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, স্কটল্যান্ডের বাসিন্দাদের। এসব দেশে বসবাসকারী মুসলমানরা ১৭ থেকে প্রায় ১৮ ঘণ্টা রোজা রাখবেন।

১৬ ঘণ্টা রোজা রাখতে হবে নেদারল্যান্ডস, পোল্যান্ড, যুক্তরাজ্য, কাজাখস্তান, বেলজিয়ামের মুসলমানদের। আর ১৫ ঘণ্টা রোজা রাখবেন ফ্রান্স, সুইজারল্যান্ড, রোমানিয়া, কানাডা, বুলগেরিয়া, ইতালি, স্পেনের মুসলিমদের।

পর্তুগাল, গ্রিস, চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মরক্কো, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, মিসর, জেরুজালেম, কুয়েত, ফিলিস্তিন, ভারত, হংকং, বাংলাদেশ, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেনের মুসলিমদের রোজা রাখতে হবে ১৪ ঘণ্টা।

এবার ১৩ ঘণ্টা রোজা রাখবেন ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সুদান, মালয়েশিয়া, কেনিয়া, অ্যাঙ্গোলা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার মুসলিমরা।

বিশ্বে সবচেয়ে কম সময় রোজা রাখবেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, চিলি ও নিউজিল্যান্ডের মুসলিমরা। এ দেশগুলোতে রোজার সময়কাল ১২ ঘণ্টা। 

পৃথিবীর সর্ব উত্তরে যেসব দেশে সূর্যাস্ত হয় না, সেসব দেশের ব্যাপারে নির্দেশনা হলো, সেখানকার মুসলিমরা মক্কা নগরীর সময় কিম্বা নিকটতম মুসলিম দেশের সময় অনুসরণ করে রোজা রাখবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com