1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সৌদি আরবে রোজা শুরু কবে?

  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১০.১৩ পিএম
  • ১৫০ Time View

সৌদি আরবে মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার (২২ মার্চ) শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।

ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে।

এদিকে বাংলাদেশে রোজা কবে থেকে শুরু হবে, কোন্ রাতে সেহরি খেতে হবে তা বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় জানা যাবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান ওই সভায় সভাপতিত্ব করবেন।

বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে। বুধবার রাতে তারাবি নামাজ পড়ে শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখতে হবে।

আর বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে এবং বৃহস্পতিবার রাতে তারাবি পড়ে শেষ রাতে সেহরি খেতে হবে।

বুধবার বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে কিংবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার ডিসি অথবা উপজেলা নির্বাহী অফিসারকে চাঁদ দেখার তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com