1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

ক্রেডিট সুইসের শেয়ারে ৮০% লোকসান গুনছে সৌদি ব্যাংক

  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৭.৩৭ পিএম
  • ২০৪ Time View

সমস্যা জর্জরিত ক্রেডিট সুইস ব্যাংকে বিনিয়োগ করে ১০০ কোটি ডলার লোকসানের মুখে পড়েছে সৌদি আরবের সৌদি ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটি ৩.৮৩ সুইস ফ্রাঁ দরে যে শেয়ার কিনেছিল, সেগুলো এখন মাত্র দশমিক ৭৬ ফ্রাঁতে বিক্রি করতে হচ্ছে।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে সম্প্রতি মারাত্মক আর্থিক সঙ্কটে পড়া ক্রেডিট সুইসকে কিনতে রাজি হয়েছে দেশটির অপর একটি বড় ব্যাংক ইউবিএস। ইতোমধ্যে ব্যাংক দুটির মধ্যে একটি চুক্তিও হয়েছে। চুক্তি অনুসারে, ৩২০ কোটি মার্কিন ডলার দিয়ে ক্রেডিট সুইসকে কিনে নেবে ইউবিএস। ক্রেডিট সুইসের সম্পদের মূল্য ৮০০ কোটি ডলার। সম্পদ মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে ক্রেডিট সুইস।

সোমবার (২০ মার্চ) বার্তা সংস্থা সিএনবিসি জানিয়েছে, সৌদি ন্যাশনাল ব্যাংক, ক্রেডিট সুইস ব্যাংকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ছিল। ক্রেডিট সুইসের মোট শেয়ারের ৯.৯ শতাংশ ধারণ করছে সৌদি ন্যাশনাল ব্যাংক। ব্যাংকের বিপর্যয়ের কারণে সৌদি ন্যাশনাল ব্যাংক তাদের শেয়ারের ৮০% লোকসান করেছে।

মূলত এতো কম মূল্যে ক্রেডিট সুইস বিক্রির কারণ হলো বৈশ্বিক ব্যাংকিং খাতে সৃষ্ট অস্থিরতা ও অনাস্থা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে গেলে এই অস্থিরতা শুরু হয়। কয়েক দিনের মধ্যে দেশটির আরও একটি ব্যাংক বন্ধ হয়ে যায়। সিগনেচার ব্যাংক নামের ওই ব্যাংক বন্ধের পর সারা বিশ্বের ব্যাংকিং খাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যেই প্রকাশিত হয়, ক্রেডিট সুইসের সঙ্কটের খবর। তাতে একদিনে এই ব্যাংকের শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ কমে যায়। বড় বিপর্যয় এড়াতে ক্রেডিট সুইসকে বড় অংকের ঋণ দেওয়ার ঘোষণা দেয় সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। পরে তাদের পরামর্শে দেশটির অন্যতম বড় ব্যাংক ইউবিএস সঙ্কটে পড়া ক্রেডিট সুইসকে কিনে নিতে সম্মত হয়।

-সিএনবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com