1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

কাদের: ফখরুলের অন্তরে বিষ আর বিষ

  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৯.৩৩ এএম
  • ২২০ Time View

বাংলাদেশের উন্নয়ন বিএনপি মেনে নিতে পারেনি। এ জন্য বিএনপির নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিবের অন্তরে বিষ আর বিষ বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর ধোলাইখালে আওয়ামী লীগের সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‌‘বিএনপি সরকারের উন্নয়ন দেখতে পারে না। মির্জা ফখরুল নামের এক লোক আছে। তাকে দেখতে মনে হয় ভদ্রলোক। তবে অন্তরে তার বিষ আর বিষ। বাংলাদেশের সেরা মিথ্যাচার তিনি করেছেন, সেরা প্যাথলজিক্যাল লায়ারের নাম মির্জা ফখরুল।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা বলেন সরকার দুর্নীতি করেছে। কিন্তু যারা বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছে তাদের মুখে এসব কথা মানায় না। দলটির দুটি গুণ- দুর্নীতি আর মানুষ খুন।’ 

আওয়ামী লীগ সরকার কোনো দুর্নীতি করেনি দাবি করে তিনি বলেন, ‘আমরা বলতে চাই, দুর্নীতিবাজ হলে সরকার এত প্রকল্পের বাস্তবায়ন করতে পারতো না। সরকার দেশকে চুরির হাত থেকে বাঁচিয়েছে। দেশের রাজনীতিকে গণতান্ত্রিক করেছেন শেখ হাসিনা।’

আরও পড়ুন: তারা হত্যা-ক্যু’র মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়: ওবায়দুল কাদের

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা চুরি করলে পদ্মা সেতু হতো না। একের পর এক উড়াল সড়ক, মেট্রো রেল, কর্ণফুলি টানেলের মতো প্রজেক্ট হতো না। শেখ হাসিনা আজ আশ্রয়ণের মাধ্যমে দরিদ্র মানুষের থাকার ব্যবস্থা করেছেন। তিনি চান কোনো মানুষ যেন আশ্রয়হীন না থাকেন।’

সরকারের উন্নয়নের উপকারভোগী সাধারণ মানুষ। তাই তারা বিএনপির কোনো আন্দোলনের ফাঁদে পা দেবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে বেপরোয়াভাবে ড্রাইভিং করছে। কিন্তু তাদের সেই আন্দোলনের গাড়ি খাদে পড়ে গেছে। এই আন্দোলন আর মরা গাঙে কখনো জোয়ার আসবে না।’

সমাবেশে সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ দলটির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com