ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৫ কেজি গাঁজা ও ৫৭৫ পিস ইয়াবা পাচারকালে ৪ মাদক কারবারীকে আটক করেছে ভৈরব র্যাব ক্যাম্প সদস্যরা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের সিনিঃ সহকারী পুলিশ সুপার ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী লিখিত বক্তব্যে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার(১৮মার্চ) ভোর ৫টায় ভৈরব শহরের নাটালের মোড় এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করা হয়।
এসময় প্রাইভেটকারটি তল্লাশি করে ০৪ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো ২৫ গাঁজা ও ৫৭৫ পিস ইয়াবা উদ্ধারসহ ৪ মাদক কারবারিকে আটক করা।
আটককৃতরা হলো আটককৃতরা হবিগঞ্জ সদর থানাধীন লকুরা ইউনিয়নের আশেরা ফান্ডাইল গ্রামের বাসিন্দা শিশু মিয়ার ছেলে রিপন মিয়া(৩২)গুলজার মিয়ার ছেলে রুপন মিয়া( ৩৯)ফারুক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)ও সাজ্জাদ নুরের ছেলে ফালান মিয়া(২৪) এদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে।