1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ডাচ্-বাংলা ব্যাংক ছিনতাই: আরও দুজন গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১.২৭ পিএম
  • ২২২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের টাকা ছিনতাইয়ে জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার (১৪ মার্চ) গোয়েন্দা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। কিছুক্ষণ পর ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিফ্রিংয়ে বিস্থারিত জানানোর কথা রয়েছে।

এর আগে গত রোববার (১২ মার্চ) সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেফতার আটজনকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর সাজু মিয়া আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে থাকা আসামিরা হলেন: চালক আকাশ, ইমন ওরফে মিলন, সাগর মাতুব্বর, এনামুল হক বাদশা, সানোয়ার হোসেন, বদরুল আলম, মিজানুর রহমান ও সোনা মিয়া।

গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের তুরাগ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মানি প্ল্যান্ট’ নামে একটি বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানের গাড়ি থেকে টাকা ছিনতাই করা হয়।

সাভার ইপিজেড এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে টাকা দেয়ার জন্য রওনা হয়েছিল ‘মানি প্ল্যান্ট’ নামে একটি বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানের গাড়িটি। মিরপুর ডিওএইচএস থেকে রওনা হয়ে গাড়িটি তুরাগ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে।

পরে ট্রিপল নাইনে ফোন পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঘটনাস্থলে ছুটে যায়। থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা এই ডাকাতির ছায়া তদন্ত শুরু করে। ঘটনার ১০ ঘণ্টা পর রাজধানীর খিলক্ষেত থেকে ডাকাতি হওয়া টাকা বহনকারী হাইয়েস গাড়িটি উদ্ধার করে ডিবি পুলিশ।

সে সময় গাড়িতে টাকা ভর্তি তিনটি ট্রাংক পাওয়া যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com